রাতদিন ওয়েবডেস্ক: কেন বরখাস্ত করা হলো বেলঘরিয়া থানার অস্থায়ী হোমেগার্ডকে? প্রশ্ন তুলল হাইকোর্ট। রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো বিচারপতি কৌশিক চন্দর পূজাবকাশকালীন বেঞ্চ। কাশীনাথ পান্ডা নামে ওই ব্যক্তি দাবি করেন, আর জি করের নির্যাতিতাকে নিয়ে একটি গানের ভিডিও পোস্ট করার পর থেকেই তাঁর উপর হেনস্তা শুরু হয় পরে সটান বরখাস্ত করা হয় তাঁকে । এরপরেই বিষয়টি নিয়ে হাইরকোর্টের কাছে যান কাশীনাথ। এই মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চান কাশীনাথের বিরুদ্ধে মূল অভিযোগটি কি আসলে? । কেন তাঁকে বরখাস্ত করা হলো? সেই নিয়েও তিনি প্রশ্ন তোলা হয়েছে।
এই নিয়ে রাজ্যকে নিয়মিত রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেন বিচারপতি। জানা গিয়েছে, পাঁচ বছর ধরে বেলঘরিয়া থানায় ট্রাফিক হোমেগার্ডের কাজ করছেন কাশীনাথ পান্ডা । ২১ আগস্ট শ্যামা সঙ্গীত এর আদলে নির্যাতিতার বিচার চেয়ে একটি গান পোস্ট করায় প্রত্যেক জড় শুরু হয়। এই প্রসঙ্গ নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজেরিয়া বলেন কাশীনাথ পান্ডা স্থায়ী পদে চাকরি করেন না ফলে তাকে সাসপেন্ড করারও জায়গা নেই। আপাতত তাকে সরানো হয়েছে কাজে গাফিলতি ও ভুল পথে পরিচালনার জন্য। তাঁকে কাজ থেকে সরিয়ে রাখার জন্য যে কারণ আছে তা আমরা পরে হাইকোর্ট কে জানিয়ে দেবো বলেও জানিয়েছেন তিনি।
