Type Here to Get Search Results !

ভারতের তথ্যচিত্র স্বিকৃতি পেল ইস্তানবুলে

রাতদিন ওয়েবডেস্ক: কলকাতা শহরের পূর্ব প্রান্তে ছড়িয়ে থাকা জলাভূমি ২০০২ সাল থেকে বাস্তু তন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য আন্তর্জাকাতিক মান্যতা পায়। পরবর্তীকালে বর্জ্য পদার্থ পরিশোধনের জন্য এটির নাম দেওয়া হয় কলকাতার বৃক্ষ বা কিডনি । সেই সময়ে কিছুটা মনুষ্যসৃষ্ট ও কিছুটা প্রাকৃতিক ছিল কলকাতার এই ১২৫ বর্গ কিলোমিটার এলাকার জুড়ে থাকা এই জলাভূমি । এবার সেই জলাভূমি নিয়েই ফের আন্তর্জাতিক স্তরে উঠল প্রসঙ্গ। এবার আকাশবাণী কলকাতার প্রযোজনা 'হুইসপার অফ আ ওয়েটল্যান্ড: অফ ভিশন ফর টুমোরো'- র জন্য প্রসার ভারতীর তরফে আকাশবাণী কলকাতা পেল সেরার শিরোপা। শহরের পরিবেশ রক্ষা ও মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্কের গল্প শোনায় এই তথ্যচিত্র। প্রায় একই রকম উদ্যোগ নিয়ে শুরু হয়েছিল আকাশবাণী যার মূল লক্ষ্য ছিল বহুজনের হিত ও বহুজনের সুখ। 


২০২৪ সালের 'রেডিও অডিও পার্সপেক্টিভ অ্যাওয়ার্ড বিভাগে' পুরস্কার প্রাপ্ত আকাশবাণী কলকাতার আধিকারিক তথা তথ্যচিত্রের প্রযোজক সুভায়ন বালা জানান, " জলাভূমির ভূমিকা এবং পরিবেশের সংরক্ষণে এর গুরুত্বের কথায় তুলে ধরা হয়েছিল তথ্যানুষ্ঠান । পূর্ব কলকাতা জলাভূমিটির প্রাকৃতিক জলশোধন ব্যবস্থা এবং সমৃদ্ধ জৈব বৈচিত্রের সঙ্গে স্থানীয় মানুষের অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য মিশে রয়েছে।" বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং ইউনিয়ন এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের ২৪০ টিরও বেশি গণমাধ্যম সদস্য রয়েছে । যা স্থাপিত হয়েছিল ১৯৬৪ সালে। প্রতিবছর তাদের আয়োজিত অনুষ্ঠান গুলিতে সেরা স্বীকৃতি দেওয়া হয়ে থাকে অন্যান্য সম্প্রচার ক্ষেত্রগুলিকে। আকাশবাণী ডিজি প্রজ্ঞা পালিওয়াল গৌড় বলেন," এই সম্মান আবারও প্রমাণ করল উচ্চমানের এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক অনুষ্ঠান নির্মাণে আকাশবাণী আজও নিয়োজিত পাবলিক সার্ভিস ব্রডকাস্টের হিসেবে তার নিরন্তর প্রচেষ্টা আজও অব্যাহত বিশ্বমঞ্চে তরুন আধিকারিকের এই স্বীকৃতি সংস্থার উন্নটিতেও সহায়ক হবে।"


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad