Type Here to Get Search Results !

রাশিয়ায় মোদি, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে !

রাতদিন ওয়েবডেস্ক: জুলাই মাসে রাশিয়া গিয়েছেন নরেন্দ্র মোদি। ফের রাশিয়া গেলেন দেশের প্রধানমন্ত্রী। দু'দিন ধরে যাত্রা সম্পন্ন করার পর কাজানে তাঁকে স্বাগত জানানো হয়। যোগ দেবেন ব্রিকসের ১৬ তম শীর্ষ সম্মেলনে। এক বিবৃতিতে মোদি জানান, পারস্পরিক সহযোগিতার একটি বড় মঞ্চ ব্রিকস। সূত্রের খবর, ব্রিকস এর সম্মেলন হওয়ার আগে নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। এবারে রাশিয়ায় পৌঁছনের আগেই রাশিয়ার প্রেসিডেন্টের মুখে একাধিক প্রশংসা পেয়েছেন নরেন্দ্র মোদি। শোনা গিয়েছে হিন্দি ছবির ডায়ালগও।  বসতে পারেন চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং এর সঙ্গেও । দীপাক্ষিক এই বৈঠকগুলি এই সময়ে দাঁড়িয়ে যখন বেশ কয়েকবছর যাবৎ পশ্চিম এশিয়া ছাড়াও রাশিয়া ও ইউক্রেন এর মধ্যে যে দ্বন্দ্ব চলছে তখন এই সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল সহ রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

উল্লেখ্য, এর আগের বছরেও মোদি পুতিনের সঙ্গে দিপাক্ষিক বৈঠক করেন। সেই সময়ে তাঁদের ফোনে কথপোকথন হয়, উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। সেই বার্তালাপের পরেই মোদি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে লেখেন, " রাশিয়ার যুগ্রিন সংঘাত নিয়ে পুতিনের সঙ্গে কথা হয়েছে। সাম্প্রতিক ইউক্রেন শহরে গিয়ে আমার যা ধারণা হয়েছে তাঁকে তা জানিয়েছি।"  তারপর আবার অক্টোবর মাসে বৈঠক হচ্ছে দুজনের। যদিও এইবার তাঁরা অন্যান্য বিষয়ে আলোচনায় বসবেন । উপস্থিত থাকবেন ব্রিকসের অন্যান্য দেশগুলিও। রুশ প্রেসিডেন্ট এই বিষয়ে বলেন, " নরেন্দ্র মোদী আমার বন্ধু রাশিয়া ইউক্রেন সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের কথা তিনি বারবার উত্থাপন করেছেন আমাদের আলোচনা সময়ে তার বিবেচনার কথা জানিয়েছেন আমরা তাঁকে ধন্যবাদ দিতে চাই। "


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad