Type Here to Get Search Results !

লালনের মৃত্যুকে কাটিয়ে উঠতে প্রিয় কুকুরটিকে ঘরে ফেরাতে তৎপর স্ত্রী ও কন্যা

রাতদিন ওয়েবডেস্ক: লালন শেখের মৃত্যুর পর তার প্রিয় কুকুরটিকে ঘরে ফিরে পেতে চাইছে তার কন্যা ও স্ত্রী। বাড়ি থেকে পালানোর সময় কুকুরটিকে ছেড়ে যেতে হয় তাদের আর তারপর থেকে অন্যের বাড়িতেই নয় মাস ধরে পালিত হচ্ছে তাদের প্রিয় টপি। যাকে আবার ফিরে পেতে আইনের দারস্ত হয়েছেন তার পরিবার।

লালন শেখে ক্রস বিট কুকুরটি একসময় মালিককে খুঁজে বেড়িয়েছে অনেক। পরে গিয়ে সিউড়ির আলোক ভট্টাচার্যের বাড়িতে ৯ মাস ধরে পালিত হচ্ছে সে। লালনের কুকুরকে নিজের করে পরিবারের সদস্যও বানিয়েছেন তারা। কিন্তু লালনের মৃত্যুর পর সেই কুকুরকে ফিরে পেতে মরিয়া তার পরিবার। প্রতিবেশীরা জানিয়েছেন কুকুরটি শুধু কেঁদে বেড়াতেও এবং মালিককে খোঁজ করত কোনো কিছুই খেতে পেতো না একসময়। ন দিন পর সিবিআই লালনের বাড়িতে ঢুকে দেখতে পায় আধমরা হয়ে পড়ে আছে তাদের টপি। তাদের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে সেই পরে সিবিআই আপাতত তাকে উদ্ধার করে প্রতিবেশী বাবর আলীর হেফাজতে রেখে দেয় কুকুরটিকে। ঘটনাটি সামনে আসতেই সিউড়ির কুকুরপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন ভোগ ২ গ্রামে গিয়ে হাজির হয় এবং সেখান থেকে রাজষী কুকুরটিকে উদ্ধার করেন। তিনি জানান প্রথমে গিয়ে সবাই ভয় পেয়ে গিয়েছিলেন এবং দেখেছিলেন কুকুরটির শরীরে জল কমে খেতে না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে সে পরে পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে টপিকে স্যালাইনের ব্যবস্থা করে সুস্থ করে তুলি।

তার পরিবার জানান আতঙ্কে বাড়ি ছাড়া হয় তারা এবং তাদের প্রিয় টপিকে বাড়ির মধ্যে আটকে রেখে যেতে বাধ্য হয় ফলে খেতে না পেয়ে ওই কুকুরটি অবস্থা শোচনীয় হয়ে যায়। আইনের দ্বারস্থ হয়ে ঘটনাটি সামনে আনতে টপিকে বাড়ি ফিরে যেতে অনুমতি দেয় আইন। কিন্তু দীর্ঘ নয় মাস ধরে গুলু নামে পালিত হওয়া টপিকে বাড়িতে ফিরিয়ে দেওয়া খুবই কষ্টকর বলে জানান রাজষী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad