Type Here to Get Search Results !

রাম্বানের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ১৬ লক্ষ টাকা করে ক্ষতিপুরন

রাতদিন ওয়েবডেস্ক:  রাম্বানের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ১৬ লক্ষ টাকা করে ক্ষতিপুরন। জম্মু-কাশ্মীরের রাম্বান জেলায় নির্মীয়মান জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের একটা বড় অংশ বৃহস্পতিবার রাতে ভেঙে পড়ার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকা জুড়ে। 

 ডেপুটি কমিশনার(রাম্বান) মুসারাত ইসলাম জানিয়েছেন "এই ঘটনায় সরকারের তরফে নিহতদের প্রত্যেকের পরিবারপিছু ১৬লক্ষ টাকা করে দেওয়া হবে"।


রাম্বানের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ১৬ লক্ষ টাকা করে ক্ষতিপুরন। এছাড়া জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা জানিয়েছেন, "মৃতদের প্রত্যেকের পরিবারকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে সেনাবাহিনীর পক্ষ থেকে।"

ইতিমধ্যেই দূর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ। ডেপুটি কমিশনার জানিয়েছেন, "উদ্ধারকার্য ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।  উদ্ধারকার্য চালিয়ে  ১০জনের দেহ উদ্ধার করা হয়েছে।এই দশজনের মধ্যে ৫জনই পশ্চিমবঙ্গের। দেহ গুলি আপাতত উদ্ধার করে গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে রাখা হয়েছে। এই পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গিয়েছে, তারা হলেন যাদব রায়(২৩), গৌতম রায়(২২), পরিমল রায়(৩৮),ও দীপক রায়(৩৩)। এরা সকলেই পরিযায়ী শ্রমিক। কাজের খোঁজে কাশ্মীর গিয়েছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad