রাতদিন ওয়েবডেস্কঃ শনিবারের সন্ধ্যায় জোড়া ঝড়ের সাক্ষী থাকলো যুবভারতী। ম্যাচের শুরুতেই কালবৈশাখীতে উচ্ছন্ন হয়ে যায় যুবভারতী। যার দরুণ প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয় এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের ম্যাচ। ম্যাচ শুরুর প্রায় চার মিনিটের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। উড়ে যায় স্টেডিয়ামের চাল। মাঠ ঢেকে যায় প্লাস্টিক ও কাগজে। চারিদিকে ধুলোর ঝড় দেখা যায়। এর মধ্যেই সাইডলাইনের বিলবোর্ড লন্ডভন্ড হয়ে যায়। এই কারণেই কিছুক্ষণ ম্যাচ বন্ধ রেখেছিলেন রেফারি। আরও প্রায় মিনিট সাতেক গড়ানোর পর শুরু হয় প্রবল বৃষ্টিপাত।
প্রথম কয়েক মিনিটে বেশ দাপট দেখিয়েছিল বসুন্ধরা। অতঃপর বসুন্ধরার কে ছাপিয়ে দাপট চললো লিস্টন কোলাসো ঝড়ের। যা উড়িয়ে নিয়ে গেল বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ম্যাচের ২৪ মিনিট থেকে এটিকে মোহনবাগানের আক্রমণের সামনে ছন্ধ হারিয়ে বিধ্বস্ত হয় বসুন্ধরা। ম্যাচের ২৪ মিনিটে কার্ল ম্যাকহিউয়ের পাস থেকে বল পেয়ে গোল করেন লিস্টন কোলাসো। বিশ্বনাথ ক্লিয়ার করতে গিয়েও মিস করেন, তাঁরই সুযোগ নেন কোলাসো। গোলকিপারকে টপকে সহজেই সবুজ-মেরুনকে এগিয়ে দেন লিস্টন।
গতকাল শনিবারের সন্ধ্যায় জোড়া ঝড়ের সাক্ষী থাকলো যুবভারতী। এরপরে আবার ৩৩ মিনিটে লিস্টনের দ্বিতীয় গোলটি এটিকে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়িয়ে দেয় । এরপরে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লিস্টন। লিস্টনের দাপটে কাছে সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয় বসুন্ধরা কিংসের রক্ষণ। ম্যাচের ৭৭ মিনিটে ডেভিড উইলিয়ামসের আরেকটি গোলে ব্যবধান দারায় ৪-০ ।বাংলাদেশের এই ক্লাবটিকে হারিয়ে এএফসি কাপে নিজেদের আশা বাঁচিয়ে এটিকে মোহনবাগান।

