রাতদিন ওয়েবডেস্কঃ করোনার রেশ কাটতে না কাটতেই আবার এক নতুন আতঙ্ক "মাংকি পক্স"। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা আপাতত এই নয়টি ইউরোপীয় দেশে এই রোগকে শনাক্ত করা গেছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরত্ত নজরদারি বাড়াতে বলেছে দেগুলিকে। Who-এর মতে বর্তমানে আরও অনেক সংখ্যক কেস বর্তমানে সামনে আসবে এই দেশগুলি থেকে।
গত ১৩ মে থেকে এখনও পর্যন্ত মোট ১২টি দেশে প্রায় ৯২ জন রোগী শনাক্ত হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরাসরি জানান দেয় এই সংক্রমণ আরও ছড়াবে। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্স প্রসঙ্গে বলে, ‘পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে এবং ডব্লিউএইচও আশা করে যে নন-এনডেমিক দেশগুলিতে নজরদারি বাড়ানো হলে মাঙ্কিপক্সের আরও কেস শনাক্ত হবে।
করোনার রেশ কাটতে না কাটতেই আবার এক নতুন আতঙ্ক "মাংকি পক্স"। এই রোগটির নাম মাঙ্কিপক্স কারণ, এটি প্রথম বানরের মধ্যে সনাক্ত করা গিয়েছিল। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা প্রায় নয়টি ইউরোপীয় দেশে এই রোগের কেস রেকর্ড করা হয়েছে। মাঙ্কিপক্সের জের সবচেয়ে করয়েছে যুক্তরাজ্য, পর্তুগাল ও স্পেন। এই মহাদেশের আরো কয়েকটি দেশগুলিতে এই রোগ সনাক্ত করা গিয়েছে, যথা: বেলজিয়াম, ফ্রান্স (France), জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি (Itali) এবং সুইডেন (Sweden)।
প্রাথমিক ভাবে দেখা গিয়েছে যে পুরুষরা পুরুষদের সঙ্গে যৌন সংযমে লিপ্ত হন, তাদের মধ্যেই এই রোগের সংক্রমণের হার বৃদ্ধি পায়। এর আগে এই রোগ মূলত আফ্রিকার বেনিন, ক্যামেরুন, কঙ্গো, গ্যাবন, ঘানা, লাইবেরিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সিয়েরা লিয়োনের মতো দেশগুলিতে শনাক্ত করা যেত। এই রোগের ক্ষেত্রে এই দেশগুলি ‘এনডেমিক’ দেশ হিসেবে চিহ্নিত। বিশেষজ্ঞদের মতে, মানুষের থেকে মানুষের শরীরে এই সংক্রমণ খুব সহজে ছড়িয়ে পড়ে না। সাধারণত রোগীরা নিজে থেকেই রোগ থেকে রোগ মুক্ত হয়ে্ ওঠেন।

