Type Here to Get Search Results !

ভারতীয় দলে প্রথমবার জায়গা পেতে পারেন উমরান, আর্শদীপ, রাহুল ত্রিপাঠিরা

রাতদিন ওয়েবডেস্কঃ ভারতীয় দলে প্রথমবার জায়গা পেতে পারেন উমরান, আর্শদীপ, রাহুল ত্রিপাঠিরা। প্রথম বারের জন্য ডাক পেতে পারেন পঞ্জাবের বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং, টি নটরাজন , আবেশ খান এবং মহসিন খান যাঁরা এই আইপিএলে (Indian premier league) নিজেদের পারফরম্যান্সে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এবং এঁদের মধ্যে যে কেউই ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে পারে বলে সূত্রের খবর ।এ বার আইপিএলে দুরন্ত উত্থান হয়েছে জম্মুর পেসার উমরান মালিকের। 

যদিও সানরাইজার্স হায়দরাবাদ এই আইপিএল থেকে ছিটকে গিয়েছে। উমরান তাঁর দুর্ধর্ষ গতিতে সকলকে মুগ্ধ করেছেন। বার্মিংহামে টেস্ট অভিষেকের জন্য তাঁর স্কোয়াডে থাকার একটি সম্ভাবনাও তৈরি হয়েছে বলে খবর। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য 'অডিশন' সিরিজের শুরু হবে।

উদ্বেগের বিষয় হল, দীপক চাহার (কোয়াড্রিসেপ), রবীন্দ্র জাদেজা (পাঁজর), সূর্যকুমার যাদব (বাঁ হাতের বুড়ো আঙুল এবং বাহু), টি নটরাজন (হ্যামস্ট্রিং), ওয়াশিংটন সুন্দরের (স্পিল্ট ওয়েবিং) চোট রয়েছে। তবে হার্ষাল প্যাটেল (হাতের চোট) চোট থেকে সেরে উঠছেন। অন্যদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের রাহুল ত্রিপাঠি, যিনি এই মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। এ ছাড়া বাঁ-হাতি প্রতিভাবান ব্যাটার তিলক বর্মাও লড়াইয়ে থাকবেন।


ভারতীয় দলে প্রথমবার জায়গা পেতে পারেন উমরান, আর্শদীপ, রাহুল ত্রিপাঠিরা। এছাড়াও রুতুরাজ গায়কোয়াড়কে আর একটি সুযোগ দেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে যুক্তিসঙ্গত ভাবে ভালো পারফরম্যান্স করেছিলেন দীপক হুডা। ভেঙ্কটেশ আইয়ারও রয়েছেন এই লড়াইয়ে। পরীক্ষিতদের জন্য প্রধান কোচ রাহুল দ্রাবিড় মত জানাবেন। তবে নিশ্চিত যে দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব স্কোয়াডে ফিরছেনই।

অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ঋষভ পন্তকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে। যেমনটা গত বছর শ্রীলঙ্কা সফরে করা হয়েছিল, অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের নেতৃত্ব দিতে বলা হতে পারে। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিককে টি-টোয়েন্টি দলে ডাকার সম্ভাবনা রয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad