Type Here to Get Search Results !

জাল নোট কাণ্ডে ফের চরম বিপাকে তৃণমূল!

রাতদিন ওয়েবডেস্কঃ  জাল নোট কাণ্ডে ফের চরম বিপাকে তৃণমূল! বর্ধমানের খাগড়াগড়ে জাল নোটের ছাপাখানা কাণ্ডে মূল অভিযুক্ত গোপাল সিংয়ের সঙ্গে একই মঞ্চে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতারা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনাকল্পনা শুরু হয়েছে। তিনি নিজের ফেসবুক ওয়ালেই জালনোট কাণ্ডের মূল অভিযুক্ত গোপাল সিংয়ের সঙ্গে তিন তৃণমূল নেতার ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন। পোস্টের শুরুতে এটা কীসের ইঙ্গিত বলে প্রশ্নও তোলেন। গোটা ঘটনায় এনআইএ (NIA) তদন্তেরও দাবি রাখছেন বিজেপি (BJP) নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন জেলা তৃণমূল নেতৃত্ব।

BJP নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের ফেসবুক পোস্টটিতে দেখা যাচ্ছে, খো খো খেলার একটি অনুষ্ঠানে জাল নোটকাণ্ডে মূল অভিযুক্ত গোপাল সিংয়ের সঙ্গে একই মঞ্চে বসে রয়েছেন জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ জেলার শীর্ষ নেতা রাসবিহারী হালদার, আইনুল হক। শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে রীতিমতো কটাক্ষের সুরে তিনি বলেন, "শাসকদলের মদত ছাড়া এত বড় চক্র চলতে পারে না। এরা কেউ মূল চক্রী নয়। এর পিছনে আরো বিরাট হিমশৈল আছে। NIA তদন্ত হলেই ধরা পড়বে। দ্রুত তদন্ত শুরু হোক। না হলে তথ্য লোপাট হয়ে যাবে।"

জাল নোট কাণ্ডে ফের চরম বিপাকে তৃণমূল! আবার ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা আইনুল হক। গোপাল সিংয়ের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই এবং তৃণমূলের তরফ থেকে বর্ধমান থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে মৃত্যুঞ্জয় চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তবে কেউ অন্যায় করলে শাস্তি পাবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস।

উলেখ্য, দিন দুয়েক আগেই খাগড়াগড়ের কাছে মাঠপাড়া এলাকায় এক ছাপাখানার হদিশ মেলে। বোমা বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়েই মেলে ওই ছাপাখানার হদিশ  যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বর্ধমান জেলা

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad