রাতদিন ওয়েবডেস্কঃ জল্পনার অবসান, ঘরওয়াপসি ব্যারাকপুরের সাংসদ অর্জুনের। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পদ্মফুল থেকে ঘাস ফুলে প্রত্যাবর্তন অর্জুনের। এই যোগদানের সময়ে উপস্থিত ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক, বিধায়ক রাজ চক্রবর্তী, বিধায়ক সোমনাথ শ্যাম, বিধায়ক রফিকুল ইসলাম। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই ঘাসফুলের সাথে ছিলেন অর্জুন সিং।
জল্পনার অবসান, ঘরওয়াপসি ব্যারাকপুরের সাংসদ অর্জুনের। পরবর্তী সময়ে দলের সাথে কিছু সমস্যা হওয়ার কারণে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। বিজেপিতে যোগদান করার তিন বছর পর ফের ঘরওয়াপসি ব্যারাকপুরের সাংসদ অর্জুনের। এদিন তৃণমূলে যোগদানের পর তিনি বলেন " দলের সাথে কিছু সমস্যার জন্য বিজেপিতে যোগদান করেছিলাম। কিন্তু ফেসবুকে আর এসি ঘরে বসে রাজনীতি করা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করার ছিল। তাঁদের সাথে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলার পরেই ঘরের ছেলে ঘরে ফিরে এলাম।"

