রাতদিন ওয়েবডেস্কঃ ফের গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে প্রত্যাবর্তন অর্জুনের! ফের দলের অস্বস্তি বাড়িয়ে বেফাঁস মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর। পাটশিল্প নিয়ে কেন্দ্রের বিভিন্ন নীতি সম্পর্কে বারংবার ক্ষোভ উগরে দিচ্ছেন অর্জুন। সম্প্রতি তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ফের রাজনৈতিক শিবির বদলানোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। তিনি কার্যত ক্ষোভ উগরে দিয়েই তার ফেসবুক ওয়ালে লিখেছেন,'যারা তার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তারা আগে নিজের দিকে তাকিয়ে দেখুন।'
অর্জুন সিং (Arjun Singh) বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি নাম। বঙ্গ রাজনীতি এখন বেশ উত্তাল তাঁকে ঘিরে। গতকাল রাতে তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্কের আগুনে আবার খানিক ঘৃতাহুতি পড়ে। পোস্টে তিনি লিখেছেন,"শুনছি আজ সাগর নিজেকে নিয়ে গর্বিত। যেখানে ঝড় এসেছে, সেখানে নৌকা নিয়ে যাওয়া হোক"।
ফের গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে প্রত্যাবর্তন অর্জুনের! আর অর্জুনের এই মন্তব্য ঘিরেই দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানালেন, "অনেকদিন ধরেই জল্পনা চলছে, উনিই বলতে পারবেন। আজ কারা নেতা? আমরা তো মুখ্যমন্ত্রী করতে পারবো না। পার্টির অনেক পুরনো কর্মীর বদলে ওনাকে পার্টিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, এখন ওনার সমস্যা উনি বলতে পারবেন।"
আবার এরই মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে অর্জুন সিং আজ নাকি অভিষেক ব্যানার্জীর হাত ধরে তৃণমূলের ঘরে ফিরতে চলেছেন, তাহলে অর্জুনের ঘরওয়াপসি কি এখন শুধুই সময়ের অপেক্ষা!

