Type Here to Get Search Results !

রেলে আমূল পরিবর্তন, ফলে আবারো বিতরকের মুখে পরছে পূর্ব রেল কর্তৃপক্ষ

রাতদিন ওয়েবডেস্কঃ  রেলে আমূল পরিবর্তন, আবারও বেসরকারি সংস্থা গুলিকে আহ্বান জানালো রেল। বিভিন্ন স্টেশন এর সাথে যুক্ত হতে চলেছে বেসরকারি সংস্থার নাম, এমনটাই সিদ্ধান্ত হাওড়া ডিভিশনের। স্টেশনের আগে কিংবা পরে বসানো হতে পারে না। তারই জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থাকে। ইতিমধ্যেই অধিকাংশ মেট্রো স্টেশন এই একই পথ অবলম্বন করে ভালো পরিমাণে টাকা আয় করছে। 

রেলে আমূল পরিবর্তন। এবার সেই পথেই অগ্রসর হতে চলেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। রেলের একাধিক স্টেশনের আধুনিকীকরণের ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দেয়া হবে, এমনটাই সিদ্ধান্ত নেয়া হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। স্টেশনের নাম লেখা বোর্ডে, স্টেশনের নামের পাশাপাশি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার নামও থাকবে।

সরকারি আয় বৃদ্ধি করতে গোটা দেশজুড়ে রেলওয়ে স্টেশনে বিজ্ঞাপনের পথেই হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর রেল বোর্ডের এই তুমুল পরিবর্তন কে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। কারণ অনেকেরই ধারণা এই বিজ্ঞাপনের ফলে বহু রেলস্টেশনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad