রাতদিন ওয়েবডেস্কঃ "ভোটের আগের পাত্ররা, ভোট মিটতেই অপাত্র", ভোট এক বড় বালাই। ভোট আসার আগের সময়টা একরকম, আর ভোট মিটলেই চেহারাটা এক্কেবারে অন্যরকম। ঠিক এরকমই নজির গড়ল যোগী সরকার। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো এক এক করে অসত্য হতে শুরু করেছে। ভোটের আগে 'পাবলিসিটি স্টান্ট' হিসেবে যে রেশনকার্ডের ওপর সবথেকে বেশী জোর দেওয়া হয়েছিল, ভোট মিটে যেতেই সবার আগে তার ওপরেই খাঁড়া নেমে আসল।
জনসাধারনকে দুরবস্থার মুখে ঠেলে দিয়ে একাধারে রেশনকার্ড বাতিল করে দিচ্ছে উত্তরপ্রদেশের যোগী (Yogi) সরকার।নির্বাচনের ঠিক আগে দফায় দফায় দেশের বিভিন্ন জায়গায় রেশনকার্ড বিলি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), এছাড়াও উত্তরপ্রদেশের(Uttarpradesh) জন্য আলাদা করে আশ্বাস তো ছিলই।
শনিবার উত্তরপ্রদেশের একটি ভিডিও ব্যপক ভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। লক্ষ্ণৌএর বারবানকি অঞ্চলে এক যুবককে ঘোষণা করতে শোনা যায় একাধারে রেশনকার্ড বাতিল করা হচ্ছে। চাল,গম সহ অন্যান্য খাদ্যশস্য বাতিল হওয়া কোনো কার্ডভুক্ত ব্যক্তি নিচ্ছে জানা গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর এই ভিডিও সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এইভাবে দুম করে কোনোরকম আভাস ছাড়াই হঠাত করে কার্ড বাতিলের কারন কী তা নিয়েও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার নিন্দা করে বিজেপি সাংসদ বরুণ গান্ধী জানান," ভোটের আগের পাত্ররা, ভোট মিটতেই অপাত্র! স্রেফ ভোটের নিরিখে এমন সিদ্ধান্ত নিলে মানুষের বিশ্বাসযোগ্যতা হারাতে আর বেশী দিন নয়
"ভোটের আগের পাত্ররা, ভোট মিটতেই অপাত্র"। যদিও কার্ড বাতিলের বিষয় নিয়ে সরকারী তরফে জানানো হচ্ছে, রেশনকার্ড পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে,যার মধ্যে গাড়ী, পাকা বাড়ি, ট্র্যাক্টর,শহরে ফ্ল্যাট, সরকারী চাকরি আছে কিনা, ইত্যাদি দেখে তবে রেশন দেওয়া হচ্ছে, যাতে সত্যিই যাদের এই সাহায্য দরকার, তারাই যেনো পায়, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, তাই সরকারি উদ্যোগে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সরকারের এমন সিদ্ধান্তে আমজনতার ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে।

