Type Here to Get Search Results !

"পার্টি আমাদের কিছুজনকে পেন দিয়েছে ঠিকই, তবে সেই পেনে কালি নেই", বিষ্ফোরক অর্জুন সিং

রাতদিন ওয়েবডেস্কঃ  "পার্টি আমাদের কিছুজনকে পেন দিয়েছে ঠিকই, তবে সেই পেনে কালি নেই"। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে বৈঠক করেন এবং রাজ্য বিজেপি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পেশ করেন। এদিন সর্বভারতীয় সভাপতিকে তিনি জানান,"রাজ্য বিজেপি কেবলমাত্র ফেসবুক আর হোয়াটসঅ্যাপের রাজনীতি করতে চাইছে। মাঠে ময়দানে নেমে কাজ করার ক্ষেত্রে তাদের তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। আমি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে বিস্তারিতভাবে সবটা জানিয়েছি। দিল্লি আশ্বাস দিয়েছে তাদের মত করে বিষয়টা দেখে নেওয়ার। রাজ্য বিজেপির অনেক সদস্যই আমার সাথে সহমত পোষণ করেন,শুধু আমি এগিয়ে এসে বলতে পেরেছি, বাকিরা বলতে পারছেনা। যদিও আমরা সকলেই জানি রাজ্যে বিজেপির সংগঠনের অবস্থা তেমন ভালো নয়।"

আর্জুনের মতে এই মুহুর্তে বিজেপির উচিত যোগ্যতা অনুসারে নেতা বাছাই করা। এই প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন যে,"বিজেপির এই মুহুর্তে উচিত পার্টিকে যথাযথভাবে গোছানোর কাজ করা। সংগঠনের দিকে মন দেওয়ার সময় এসেছে। যারা পার্টি বোঝে, সংগঠন বোঝে তাদের একমাত্র রাজ্য বিজেপির নেতৃত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। পার্টি আমাদের কিছুজনকে পেন দিয়েছে ঠিকই, তবে সেই পেনে কালি তেমন নেই বললেই চলে।"

"পার্টি আমাদের কিছুজনকে পেন দিয়েছে ঠিকই, তবে সেই পেনে কালি নেই"। গত কয়েকদিন ধরেই কেন্দ্র সরকারের পাটের দাম বৃদ্ধি, জুটমিল সঙ্ক্রান্ত বিভিন্ন সমস্যা বিষয়ে বেশ কিছু মন্তব্য করেন।অর্জুনের দাবি ছিল চটকলের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি যাতে সঠিক ভাবে দেওয়া হয়, এবং বন্ধ হয়ে যাওয়া চটকলগুলি যাতে পুনরায় খোলার ব্যবস্থা করা হয় অর্জুন,যাতে তাঁর বিজেপির সাথে যুক্ত থাকা নিয়েও প্রশ্ন উঠছিল। রাজনৈতিক মহলজুড়ে প্রশ্ন উঠেছিল অর্জুনের ফের রাজনৈতিক শিবির বদলানো নিয়ে। তবে সেই জল্পনা নস্যাৎ করে অর্জুন নাড্ডার সাথে বৈঠক সারেন এবং সমস্ত রকম সমস্যার কথা বিস্তারিত জানান। নাড্ডা তাকে আশ্বাস দেন তার সমস্যা নিয়ে পার্টির হাই কমিশন তাঁর বিষয় গুলি নিয়ে পর্যালোচনা করবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad