Type Here to Get Search Results !

১৬বছর বয়সী কিশোরের আত্মঘাতি মরণঝাঁপ

রাতদিন ওয়েবডেস্কঃ ১৬বছর বয়সী কিশোরের আত্মঘাতি মরণঝাঁপ। লিলুয়ার ডন-বস্কো স্কুলের দশম শ্রেণীর ছাত্র আনন্দ উপাধ্যায়। লিলুয়ার ৪৪নং অভয় গুহ রোডে বিবেকনন্দ পল্লি এলাকার বাসিন্দা। আনন্দরা দুই ভাই। বছর ১৬র ওই কিশোর গরমের ছুটি কাটাতে মাসির বাড়ি তোপশিয়ায় এসেছিল। 

মা বাড়ি ফিরে যাওয়ার জন্য জোরাজুরি করলেই রেগে গিয়ে মা কে অ্যাপ-ক্যাব বুক করতে বলে এবং তারপরেই ২১ তলার সাথে সাথে তাকে স্থানীয় বারান্দা থেকে ঝাঁপ দেয় ওই কিশোর। সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই কিশোরকে মৃত বলে ঘোষনা করা হয়। 

১৬বছর বয়সী কিশোরের আত্মঘাতি মরণঝাঁপ। পরিবারসুত্রে জানানো হচ্ছে তাদের ছেলে ইচ্ছাকৃত ঝাঁপ দেয়নি,ও খেলতে খেলতে পড়ে গেছে। ট্যাংরা থানার পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায় এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করে। আনন্দর মা অবশ্য জানান, বছর দেড়েক আগে ব্রেন টিউমার ধরা পড়ে এবং অপারেশন হয়। তারপর থেকেই খানিকটা খিটখিটে হয়ে গিয়েছিল আনন্দ। লিলুয়ার বিবেকানন্দপল্লী জুড়ে এখন শুধুই শোকের ছায়া। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad