Type Here to Get Search Results !

Viral Video : গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে গিয়ে বিপত্তি, তরুণীর ঘাড়ে পড়ল বাঁশের কাঠামো

রাতদিন ওয়েবডেস্ক : বাড়িতে বিয়ের আনন্দ। গায়ে হলুদ উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছিল বাড়ির আঙিনা। বাঁশ দিয়ে একটি কাঠামো তৈরি করে তার উপর হলুদ কাপড় ও রঙিন ছাতা দিয়ে সাজানো হয়েছিল চারপাশ। আর সেই সাজসজ্জার সামনেই নাচতে গিয়ে বিপত্তিতে পড়লেন এক তরুণী। আচমকাই বাঁশের কাঠামোটি তাঁর ঘাড়ে এসে পড়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচগান চলছে। শাড়ি পরে সাজগোজ করে এক তরুণী কাঠামোটির সামনে নাচছিলেন। পিছনে বসে কয়েকজন তরুণী ও কিশোরী সেই নাচ উপভোগ করছিলেন।হঠাৎই নাচের মাঝখানে ঘটে যায় অঘটন। তরুণী নাচতে নাচতেই হঠাৎ বাঁশের তৈরি সাজানো কাঠামোটি ভেঙে তাঁর ঘাড়ের উপর এসে পড়ে। আচমকা এমন ঘটনায় ব্যথায় কুঁকড়ে ওঠেন তিনি। তবে আশপাশে থাকা অনেকেই হাসাহাসি শুরু করেন। কেউ কেউ আবার হাততালিও দিতে থাকেন।ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যায় এবং পরে সেই ভিডিয়োই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কাঠামোটি তুলনামূলক ছোট হওয়ায় তরুণীর গুরুতর চোট লাগেনি বলেই মনে করা হচ্ছে।ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রিয়া_ডান্সার_’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। 

জানা গিয়েছে, প্রায় ছ’কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। পাশাপাশি অসংখ্য লাইক ও মন্তব্যও জমা পড়েছে।ভিডিয়োটি দেখে নেটাগরিকদের প্রতিক্রিয়াও নানা রকম। কেউ মজার ছলে মন্তব্য করেছেন, আবার অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক মন্তব্য করে লিখেছেন, “এটা মোটেও মজার ঘটনা নয়। কেউ পড়ে গেলে সাহায্য করা উচিত, হাসাহাসি করা নয়।”অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “তরুণীর ভাগ্য ভাল ছিল। একটু এদিক-ওদিক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad