Type Here to Get Search Results !

বিজেপি-কমিশনকে জোড়া সভায় তোপ মমতার

রাতদিন ওয়েবডেস্ক : আজ, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া এবং বাঁকুড়াতে জোড়া সভা করলেন। প্রাথী সন্ধ্যারানি টুডুর সমথনে প্রথমে পুরুলিয়ার মানবাজারে সভা করেন তৃণমূল নেত্রী। তারপর মমতা বাঁকুড়ার রাইপুরে ওই কেন্দ্রের তৃণমূল প্রাথী ঠাকুরমনি হোসেনের হয়েও প্রচর করেন। দুই জায়গাতে একই দিনে সভা করলেন। সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি তেমনিই বিজেপি-কমিশনকে তোপ দাগেন। এবং লক্ষীর ভান্ডার আজীবন দেওয়ার কথাও বলেন তিনি। দুয়ারে স্বাস্থ্য প্রকল্পও তৈরি হবে। যুবসাথী নিয়েও কটাক্ষ করলেন বিরোধীদের ।মমতা বললেন , যুবসাথী  টাকা টা কোনও ভিক্ষা বা দান নয়, এটা শুধুমাত্র ছাত্র-যুবরা যাতে নিজেদের খরচ নিজেরাই চালাতে পারেন তার জন্য এই ব্যবস্থা। এমনকি এসএসকেএম হাসপাতালে চিকিৎসার সুবিধার জন্য বোন ব্যাঙ্ক তৈরির কথাও বলেন তিনি। 


দুই জায়গাতে ভোটের প্রচরে  বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপিকে ভোটে জেতাতে হবে। গনতন্ত্রের উপর অত্যাচার করা হচ্ছে এসআইআর -এর নামে। আগে ছিল নোটবন্দি, এখন ভোটবন্দি করছে মানুষকে, পরে ঘরবন্দি ও করবে, তার পরে জেলাবন্দি করবে। আইসিএস, আইএসদের অপমান করছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষকে এসআইআর হেনস্তা করা হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad