রাতদিন ওয়েবডেস্ক : আজকের ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কাজের জন্য, বিনোদন বা যোগাযোগ প্রায় সবই এখন ফোনের ওপর নির্ভর করে। তাই ফোন দ্রুত ও স্মুথভাবে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েডে কিছু বিশেষ সেটিংস রয়েছে, যা অনেক ব্যবহারকারী জানেন না, তবে সেগুলো ব্যবহার করলে ফোনের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়।অ্যান্ড্রয়েডের Developer Options হল এমন একটি সেকশন। নামটি শুনে অনেকের ধারণা, এটি শুধুমাত্র ডেভেলপারদের জন্য তৈরি। তবে এর ভেতরে এমন কিছু সেটিংস রয়েছে যা সাধারণ ব্যবহারকারীরও কাজে আসে। এগুলো ঠিকভাবে ব্যবহার করলে আপনার ফোনের ব্যবহার অভিজ্ঞতা অনেক বেশি স্মুথ এবং দ্রুত হবে।
দ্বিতীয়ত, Logger Buffer Size কমানো। ফোন সব অ্যাক্টিভিটি রেকর্ড করে রাখে, যা ডেভেলপারদের জন্য গুরুত্বপূর্ণ হলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় নয়। ডিফল্টভাবে বড় বাফার সেট থাকায় CPU ও মেমোরির ওপর চাপ পড়ে। Logger Buffer Size 64K বা 256K-এ কমিয়ে দিলে মেমোরি সাশ্রয় হবে এবং ফোন দ্রুত কাজ করবে। চাইলে এটিকে পুরোপুরি বন্ধ করাও যায়।তৃতীয়ত, Force Peak Refresh Rate ব্যবহার করা। অনেক ফোন স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট কমিয়ে দেয় ব্যাটারি সাশ্রয়ের জন্য। তবে Force Peak Refresh Rate চালু করলে স্ক্রলিং অভিজ্ঞতা আরও স্মুথ হবে এবং সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে সুবিধা হবে।চতুর্থত, অ্যানিমেশন স্কেল পরিবর্তন। অ্যাপ ট্রানজিশন বা মেনু পপ-আপ সব অ্যানিমেশনের ওপর নির্ভর করে। মিড-রেঞ্জ বা এন্ট্রি লেভেল ফোনে অ্যানিমেশন প্রসেসকে ধীর করে দিতে পারে। Developer Options-এ অ্যানিমেশন স্কেল কমানো বা বন্ধ করলে ফোনের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে দ্রুত হয়।এই চারটি সেটিংস ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে রাতারাতি সুপারফাস্ট করা সম্ভব। তাই যারা এখনও এই টিপস জানেন না, তারা এই সুযোগ কাজে লাগিয়ে স্মার্টফোনের পারফরম্যান্স উন্নত করতে পারেন।

