Type Here to Get Search Results !

United State : ফের দুষ্কৃতী হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে মৃত ২, আহত ৫

রাতদিন ওয়েবডেস্ক : দেশ থেকে বিদেশ , দুর্নীতির শেষ নেই কোথাও। মার্কিনযুক্তরাষ্ট্রে  (USA) বহুবার দেখা গেছে দুর্নীতির প্রভাব। ৬ ই জুন অর্থাৎ মঙ্গলবার রাতে ভার্জিনিয়ার হাই স্কুলের এক থিয়েটারহলে পড়ুয়াদের নিয়ে চলছিল এক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হতেই প্রবল বিপর্যয়ের মুখে পড়তে হলো পড়ুয়া ও অভিভাবকদের। থিয়েটারহল থেকে ছাত্রছাত্রীরা ও অভিভাবকেরা বেরোতেই তাদের উপর হামলা চালানো হয়।এই ঘটনায় মৃত্যু হয় দুই ব্যাক্তির এবং আহতের সংখ্যা অন্তত ৫। ঘটনার পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

আরও পড়ুন ঃ Use of plastic bags : সতর্কতার পরও কি মানুষ প্লাস্টিক ব্যবহার বন্ধ করছে!

পুলিশ সূত্রের খবর , ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। সেই স্কুলের একটি অনুষ্ঠান চলছিল থিয়েটার হলে।অনুষ্ঠানের পর ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বাইরে বেরোতেই ১৯ বছরের এক যুবক বন্দুক নিয়ে হামলা চালায় তাদের উপর।  ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুলি করে পালানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয় অভিযুক্তের। রিচমন্ডের পুলিশ আধিকারিক রিক এডোয়ার্ড জানান , ক্যাম্পাসের অলট্রিয়া থিয়েটার হলের সমানে গুলি চালিয়ে হামলা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে হামলা চালানোর কারণ জানতে। অভিযুক্তের বিরুদ্ধে খুন ও  খুনের পরিকল্পনার জন্য একাধিক মামলা জারি করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad