Type Here to Get Search Results !

ত্রিপুরার বিধানসভা নির্বাচন প্রচারে এইবার দেব, মিমি, নুসরত

রাতদিন  ওয়েবডেস্ক : নতুন বছরের প্রথম বিধানসভা  নির্বাচন ত্রিপুরায় (Tripura)। আগামী ১৬ই ফেব্রুয়ারি হতে চলেছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন, আগে থেকেই প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাই এখন থেকেইপ্রস্তুত রাজ্যের শাসক দল“মমতা বন্দ্যোপাধ্যায়ের( Mamata Banerjee) আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ। বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রইল সেই তালিকা। সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই”,  একথা লিখে পয়লা ফেব্রুয়ারি তালিকার ছবিটি টুইট (Tweet) করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তালিকার শুরুতেই রয়েছে মমতা ব্যানার্জী ও অভিষেক (Abhishek Banerjee) ব্যানার্জী, পরে সৌগত রায়,(Sougata Roy) ফিরহাদ হাকিম(Firadh Hakim), রাজিব ব্যানার্জী (Rajeeb Banerjee)। এছাড়াও তারকাদের মধ্যে থেকে প্রথমেই রয়েছে ব্রাত্য বসু (Bratta Basu), দীপক অধিকারী(দেব)(Dev), মিমি (Mimi), নুসরত (Nusrat), সোহম  (Soham) আরোও অনেকেই।

বিজেপির শাসনের বিনাশ করে তৃণমূল কংগ্রেস নতুন উন্নয়ন ও নতুন পরিবর্তন আনতে চাইছে ত্রিপুরার বুকে, তৃণমূল তাদের সবটুকু দিয়ে লড়াই করে এই যুদ্ধে বিজেপি কে হারানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের এই লড়াই আগামী কলেও বন্ধ হবেনা। জানুয়ারির শেষের দিকে জলাইবারির প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের হাত ধরে কংগ্রেস ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী ২রা মার্চ যানাযাবে যুদ্ধের ফলাফল।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad