রাতদিন ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালাচ্ছে বিজেপির কর্মীরা। পঞ্চায়েত ভোট পূর্ব মানুষের অভাব অভিযোগ ও শাসকদলের বিরুদ্ধে সকলকে সজাগ করতে সক্রিয় হয়ে উঠেছে খেজুরির বিজেপি কর্মী সমর্থকেরা।
সূত্রের খবর অনুযায়ী, বিজেপির খেজুরী ব্লকের(Khejuri Block) মন্ডল কমিটির সভাপতি সহ বড় আধিকারিকরা বেশ কয়েকটি টিম পাঠিয়ে সকলের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ এবং প্রধানমন্ত্রীর কি কি উন্নয়নমূলক জন প্রকল্প রয়েছে তা বিস্তারিত বোঝাচ্ছেন সকলকে। এর পাশাপাশি সেই সুযোগ-সুবিধা গুলি শাসক দলের থেকে বঞ্চিত হয়েছে কিনা তাও সাধারণের থেকে জেনে নিচ্ছেন বিজেপির কর্মীরা। কারণ মানুষের অভাব অভিযোগ রাস্তাঘাট, পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনা(Awas yojona) সহ একাধিক প্রধানমন্ত্রীর জনমুখী প্রকল্প থেকে কেউ বঞ্চিত হচ্ছেন কিনা জনবার চেষ্টা চালিয়ে যথাযথ সকলকে সাহায্য করে সামনের পঞ্চায়েত ভোটে ভালো স্থান করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিজেপি (BJP)।
আরও পড়ুন ঃ স্ট্যান্ডিং কমিটির নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দিল্লি পুরনিগম, হেনস্তা মহিলা
এই বিধানসভা মূলত পিছিয়ে পড়া বিধানসভা হিসেবে দাবি জানাচ্ছেন এলাকার মানুষজন। সেই কারণে বিধায়ক শান্তনু প্রামাণিক ও তার নেতৃত্বে ছোট ছোট আকারে টিম করে প্রতিটা বাড়িতে অভাব অভিযোগের শোনার জন্য এই গৃহ সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক পবিত্র দাস, তপন প্রামানিক ,খেজুরী এস সি-3 মন্ডল সভাপতি রাজিব সামন্ত, খেজুরী এস সি - 4 মন্ডল সভাপতি উদয় শংকর মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন জেলার ও মন্ডলে কার্যকর্তারা।

