Type Here to Get Search Results !

Prosenjit weds Rituparna: অবশেষে সব অপেক্ষার অবসান হলো, মুক্তি পেল ‘প্রসেনজিৎ weds ঋতুপর্ণা’ ছবির ট্রেলার ভিডিও




অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সামনে এলো ‘প্রসেনজিৎ weds ঋতুপর্ণা’ ছবির ট্রেলার ভিডিও। অনেকদিন ধরেই এই ছবি কে ঘিরে বিভিন্ন ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল। দর্শকদের মনে উঠেছিল নানান ধরনের প্রশ্ন। তবে অবশেষে সব প্রশ্নের জবাব দিল এই ট্রেলার ভিডিও।
আমরা আগেই জেনেছি এই ছবির হাত ধরে টেলিভিশনের বড় পর্দায় পা রাখছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং ঈপ্সিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ঋষভ বসুকে। এর আগে ঋষভ কে আমরা বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখতে পেয়েছি। সেখান থেকেই অভিনেতার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। 
ছবিতে ঋতুপর্ণা হলো একজন সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যে কিনা প্রসেনজিৎ এর অন্ধ ভক্ত। প্রসেনজিৎ ছাড়া সে আর কিছুই বোঝেনা। প্রসেনজিতের নামে একটা খারাপ কথাও শুনতে প্রস্তুত নয় সে। এমনকি প্রসেনজিৎ ছাড়া সে অন্য কাউকে বিয়ে করবে না বলে জানিয়ে দিয়েছে বাড়িতে। কিন্তু অবশেষে তার বাড়ির লোক তার অজান্তেই তার বিয়ে ঠিক করে প্রসেনজিৎ নামের একটি ছেলের সঙ্গে।
এবং বিয়ের মন্ডপে এসে জানতে পারে সে যে নায়ক প্রসেনজিতের কথা ভাবছিল তিনি নয় অন্য একটি ছেলের সঙ্গে তার পরিবার তার বিয়ে দিয়েছে। কিন্তু সেই ছেলেটি ঋতুপর্ণা কে কথা দেয় সে নায়ক প্রসেনজিতের সঙ্গে তার দেখা করিয়ে দেবে। 
সে সরাসরি বলেই বসে, ‘কী আছে ওই ৬০ বছরের বুড়ো মালটার মধ্যে?’ এই কথা বলার পরেই ঋতুপর্ণার তার গালে বসিয়ে দেয় সপাটে এক চর। তবে এই সম্পর্কে শেষ পরিণতি কি সেটা জানতে হলে সিনেমা হলে গিয়ে এই ছবি আপনাকে দেখতে হবে।
আগামী ২৫শে নভেম্বর আপনার নিকটবর্তী সমস্ত সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা। আর ছবি প্রযোজনা দায়িত্বে রয়েছেন স্বয়ং বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad