Type Here to Get Search Results !

Sohini Sarkar : বিচ্ছেদের পর কি আবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার?



বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নাম বললেই উঠে আসে তার নাম। কারণ সব ধরনের সিনেমাতেই নিজের অভিনয় প্রতিভার দক্ষতা ছাপ রাখতে সক্ষম হয়েছেন তিনি। 
প্রসঙ্গত সেই কারণে সোশ্যাল মিডিয়ার দৌলতে তার ব্যক্তিগত জীবনের অনেক কথাই অনুগামীরা জানেন। তবে এবার নতুন করে অনুগামীদের অবাক করে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। কারণ বেশ কিছুদিন আগেই সকলে জানতে পেরেছিলেন দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা রনজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই।
কিন্তু আচমকাই আলাদা থাকতে শুরু করেছিলেন তারা, এ খবর জানতে পেরেছিলেন নেট দুনিয়ার বাসিন্দারা। তবে এদিন পাত পেড়ে গুছিয়ে খাওয়ার একটি ফটো পোস্ট করে ক্যাপশন এর মাধ্যমে ‘আইবুড়ো ভাত’ শব্দটিকে তুলে ধরেন অভিনেত্রী। যার পরেই তার ফটো হইচই ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। অনুগামীদের অনেকেই মনে করছেন এবার হয়তো প্রিয় অভিনেত্রী গাঁটছড়া বাঁধতে চলেছেন। তবে কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেত্রী সেকথা জানেন না কেউই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad