Type Here to Get Search Results !

ছেলেকে কোলে নিয়েই শো এর মঞ্চে উঠলেন শ্রেয়া ঘোষাল,মা বলেই সম্ভব হয়েছে, ভাইরাল হয়েছে মিষ্টি ভিডিও



ভারতীয় সংগীত জগতের গর্ব হল শ্রেয়া ঘোষাল। একটি রিয়ালিটি শো থেকে উঠে এসে আজ তিনি গোটা দেশের প্রথম সারির গায়িকা।আট থেকে আশি সব বয়সের শ্রোতা রয়েছে তাঁর। এই অটো টিউন এর যুগেশ্রেয়ার কণ্ঠ দশ বছর আগেও যেমন ছিল এখনো তেমনি রয়েছে। তার সুরে শ্রোতারা বারে বারে মুক্ত হয়ে যায়।


এক বছর আগে মা হয়েছেন শ্রেয়া। তার কোল জুড়ে এসেছে ছোট্ট দেবযান। মা যেমন মিষ্টি ছেলেও ঠিক ততটাই মিষ্টি হয়েছে। প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, ছেলের ভিডিও ও ছবি।নিজের বিভিন্ন ট‍্যুর, কনসার্টেও দেবযানকে সঙ্গে নিয়েই যান তিনি। মায়ের সঙ্গে মঞ্চে ওঠে ছোট্ট দেবযানও। 


এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি শো করছেন।কিছুদিন আগে ওকল‍্যান্ডে একটি শোয়ের আগে মঞ্চে মহড়া দিচ্ছিলেন শ্রেয়া। সেখানেই তার সঙ্গে দেখা গেল তার ছোট্ট দেবযানকেও। ছোট ছেলেকে কোলে নিয়ে গানের মহড়া দিচ্ছেন শ্রেয়া। দেখা যাচ্ছে দেবযান ও চুপটি করে মায়ের কোলে বসে যেন গান শুনতে ব্যস্ত।


ছোট ছেলে দেবযানকেও গানের মধ্যেই বড় করে তুলছেন শ্রেয়া।এর আগেও এমন ভিডিও ভাইরাল হয়েছিল তাঁর। স্টুডিওতে গানের মহড়া দিতে এসেছিলেন ছেলেকে কোলে নিয়েই। তাকে নিয়েই গানের সাথে সাথেই  তাল দিচ্ছেন। মায়ের কোলে উঠে এই ব্যাপারটা দিব্যি উপভোগ করছে খুদে দেবযান। গানের প্র্যাকটিসও হলো আবার ছেলেকেও ভোলানো হলো এটাই বোধহয় মা হলেই সম্ভব হয়।


উল্লেখ্য শ্রেয়া ঘোষাল সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ।নিজের ও পরিবারের ছবি ছাড়াও প্রায়ই তাঁর গানের ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে।বলিউডে প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল। রিয়েলিটি শো থেকে তাঁর যাত্রা শুরু। তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক তিনি দিয়ে গেছেন উপহার গানের মাধ্যমে সংগীতপ্রেমীদের।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad