রাতদিন অয়েবডেস্কঃ নারীসুরক্ষা, নারীস্বাধীনতা এসব থেকে এখন লক্ষ যোজন দূরে আফগান মহিলারা। আফগানিস্থানের তালিবান শাসক গোষ্ঠীকে কার্যত এক হাত নিলেন আফগানিস্থানের মানবাধিকার এবং মহিলা সুরক্ষা বিশেষজ্ঞ হিদার বার। তিনি উল্লেখ করেছেন তালিবানরা বরাবর মহিলা দের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এসেছেন। তিনি এদিন তালিবানি শাসন প্রসঙ্গে বলতে গিয়ে আরো বলেন যে, "নারী সুরক্ষা থেকে শুরু করে নারী স্বাধীনতার ব্যাপারে আফগানিস্থান বিশ্বে হয়তো আজ সবার নিচে চলে গেছে।
একটা সময় ছিল যখন এই দেশের মহিলারাও সারা পৃথিবীর মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারতো, কিন্তু সেসব এখন শুধুই অতীত। আমাদের দেশ এখন এমন একটি দেশে পরিণত হয়েছে, যে দেশের মানুষের সাধারন মানবাধিকারটুকুও ভিক্ষা করে আদায় করতে হয়। একটা গোটা দেশ তথা একটা গোটা সভ্যতাকে কার্যত পরাধীনতার, অত্যাচারের, বর্বরতার জাঁতাকলে পিষে মারছে একদল লোলুপ স্বার্থান্বেষী মানুষ"।
প্রসঙ্গত, তিনি আবারও উল্লেখ করেন যে, "তালিবানরা প্রতিবার দেশের মানুষগুলোকে কার্যত ভুল বুঝিয়ে দেশের গদি দখল করছে। ক্ষমতায় আসার আগে একরকম আবার ক্ষমতা কায়েম করার পরেই ঠিক সম্মপুর্ন পরিবর্তন। তালিবানি শাসনের তথা তালিবানি অত্যাচারের কারনে সারা পৃথিবীর সামনে বারংবার আমাদের ধর্মকে ছোটো হতে হচ্ছে। আমাদের ধর্ম সম্পর্কে বিশ্ববাসীর কাছে এক ভয়ানক বার্তা পৌঁছে যাচ্ছে।"
নারীসুরক্ষা, নারীস্বাধীনতা এসব থেকে এখন লক্ষ যোজন দূরে আফগান মহিলারা। এর আগেও হিদার বার তাঁর একটি উদ্ধৃতিতে জানিয়েছিলেন, "তালিবান শাসকেরা আফগান মহিলাদের উন্নতিকল্পে তেমন কিছুই করে উঠতে পারেনি। তালিবানি শাসনের ক্রমবর্ধমান বিধিনিষেধ, একের পর এক ফতোয়ার জেরে আফগান মহিলাদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারে নিমিজ্জিত হচ্ছে।"

