রাতদিন ওয়েবডেস্কঃ দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। এমনকী এই লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। তখনই জানাজানি হয়ে প্রতিবেশী নাতনি লালসার শিকার হয়েছে দাদুর। নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, অন্তঃসত্ত্বা হয়েছে নাবালিকা। নদিয়ার নবদ্বীপে ঘটেছে ঘটনাটি।স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধের বাড়ির পাশেই থাকে ওই নাবালিকা। মেয়েটির বাবা–মা ছোটবেলায় মারা যায়। তখন থেকেই অনিল মন্ডলের বাড়িতে থাকত ওই নাবালিকা। তাঁরই সুযোগ নেয় অনিল মন্ডল ।
কিভাবে ঘটেছে এই ঘটনা? পুলিশকে দেওয়া নাবালিকার বয়ান অনুযায়ী, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে ডাকত ওই দাদু। তারপর প্রায়ই কুকিত্তি চালিয়ে গেছেন তিনি। এমনকী কাউকে কিছু বললে খুব খারাপ হবে বলেও হুমকি দিত দাদু। প্রায় রোজই যৌন নির্যাতন করা হতো।
দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশি দাদু। এই নাবালিকা অন্তঃসত্ত্বা অতঃপর গোটা ঘটনা জানতে পেরে নবদ্বীপের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্ত প্রতিবেশী অনিল দাদুকে। তাকে আদালতে হাজির করিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

