রাতদিন ওয়েবডেস্ক : শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা চলতি আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেলেন, যা লখনউ সুপার জায়ান্টস শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে । ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের কারণে তিনি পুরো মরসুমে আর খেলতে পারবেন না এবং ইতিমধ্যেই তাঁর পরিবর্তে নতুন ক্রিকেটার নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হতে পারে জানা গিয়েছে।
হাসারাঙ্গা দীর্ঘদিন ধরে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন, যা তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় পেয়েছিলেন এবং সেই চোটের জন্যই তিনি এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি একই সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ না নেওয়াও তাঁর আইপিএলে অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়, ফলে তিনি দলের সঙ্গে যোগই দিতে পারেননি উল্লেখ্য, এবারের নিলামে লখনউ দল প্রায় দুই কোটি টাকায় এই অভিজ্ঞ লেগ-স্পিনার অলরাউন্ডারকে দলে নিয়েছিল এবং তাঁকে দলের বোলিং বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হিসেবে দেখা হচ্ছিল কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাঁর অনুপস্থিতি নিশ্চিত হওয়ায় দলকে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে, বিশেষ করে স্পিন আক্রমণে তাঁর অভিজ্ঞতার অভাব অনুভূত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যদিও দলীয় কর্তারা জানিয়েছেন, বিকল্প ক্রিকেটার নিয়ে খুব শীঘ্রই ঘোষণা করা হবে এবং সম্ভাব্য কয়েকজন বিদেশি স্পিনারের নাম ইতিমধ্যেই আলোচনায় রয়েছে সব মিলিয়ে, একটি ম্যাচও না খেলেই আইপিএল থেকে ছিটকে যাওয়া হাসারাঙ্গার জন্য যেমন বড় ধাক্কা, তেমনই লখনউ সুপার জায়ান্টসের জন্যও এটি মরসুমের শুরুতেই বড়সড় বিপত্তি হিসেবে দেখা দিচ্ছে।

