Type Here to Get Search Results !

Political Attack : মথুরাপুর সভা থেকে অমিত শাহকে কটাক্ষ অভিষেকের, ৩১–০ ফলের লক্ষ্য তৃণমূলের

 রাতদিন ওয়েবডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী । রবিবার মন্দিরবাজার বিধানসভার গোপীনাথপুর মাঠে আয়োজিত সভা থেকে তিনি দাবি করেন, আগামী নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের লক্ষ্য ৩১–০ ফল করা।উল্লেখ্য, ঠিক পাঁচ দিন আগেই একই এলাকায় সভা করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই সভার প্রসঙ্গ টেনে অভিষেক কটাক্ষ করে বলেন, বিজেপির সভায় ভিড় হচ্ছে না। তাঁর কথায়, “ওদের পরিবর্তন যাত্রায় যত লোক হচ্ছে, তার থেকেও বেশি লোক জেসিবি দিয়ে মাটি কাটার জায়গায় জড়ো হয়। চায়ের দোকানেও তার চেয়ে বেশি লোক দেখা যায়।”

সভা থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশে অভিষেক বলেন, “এ বার যে বুথে ২০০ ভোটের লিড আছে, সেটা ৪০০ করতে হবে। যে বিধানসভায় ৫০ হাজার ভোটে এগিয়ে আছি, সেটা ৭০ হাজারে নিয়ে যেতে হবে।” তিনি দাবি করেন, দক্ষিণ ২৪ পরগনার একাধিক বিধানসভায় তৃণমূল ইতিমধ্যেই প্রায় এক লক্ষ ভোটে এগিয়ে রয়েছে। সেই ব্যবধান আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।একই সঙ্গে জেলার উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার কথাও বলেন অভিষেক। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় পানীয় জল, রাস্তা এবং উন্নয়নমূলক কাজ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন, উন্নয়নের দায় আমি নিচ্ছি।”সভা থেকে এসআইআর ইস্যুতেও কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, প্রায় ৬০ লক্ষ মানুষকে এসআইআরে বিবেচনাধীন করে রাখা হয়েছে। তিনি বলেন, “ভোট দিতে দেবে না, কারণ ভোট দিলে যদি তৃণমূলকে ভোট দেয়! রাজনৈতিক ভাবে এদের জবাব দিতে হবে।”রাষ্ট্রপতি বনাম রাজ্য সরকার বিতর্ক নিয়েও মন্তব্য করেন অভিষেক। একটি ছবি দেখিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বসে আছেন, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। অথচ আমাদের বলা হচ্ছে আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি।” 

এখানে তিনি উল্লেখ করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপাদি মুর্মু-র প্রসঙ্গ।অভিষেক আরও দাবি করেন, দেশের আর্থিক পরিস্থিতি নিয়েও ভুল তথ্য দেওয়া হয়েছে বিজেপির সভা থেকে। তাঁর বক্তব্য, দেশের ঋণের পরিমাণ দ্রুত বেড়েছে এবং সেই দায় কেন্দ্রীয় সরকারের। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে এই প্রসঙ্গে দায়ী করেন।সভা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিজেপিশাসিত রাজ্যগুলিকে নিশানা করেন তিনি। তাঁর দাবি, মহিলাদের বিরুদ্ধে অপরাধের নিরিখে দেশের শীর্ষ তিনটি রাজ্যই বিজেপি শাসিত। এই প্রসঙ্গে তিনি তথ্য প্রকাশ করা সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরেও-র রিপোর্টের উল্লেখ করেন।এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেও বক্তব্য রাখেন অভিষেক। তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনা থেকে দুই মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন প্রতিমা মন্ডল এবং সায়নি ঘোষ । পাশাপাশি জেলার বিভিন্ন স্তরে বহু মহিলা নেতৃত্বে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।সভা থেকে অভিষেকের বার্তা স্পষ্ট আগামী নির্বাচনে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমেছে তৃণমূল। তাঁর কথায়, “ট্রেলার দেখালাম। আসল সিনেমা দেখা যাবে মে মাসে, যেদিন ভোটের ফল প্রকাশ হবে।”

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad