Type Here to Get Search Results !

সংখ্যাটা ২১ নয়, আরও বেশি তৃণমূল সাংসদ-বিধায়ক যোগাযোগ রাখছে! জল্পনা উস্কে বড় মন্তব্য মিঠুনের





রাজ্যে রয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। গতকালই মিঠুন চক্রবর্তী ভোট প্রচারের জন্য বাংলায় মাটিতে পা রেখেছেন। গতকাল কলকাতা বিমান বন্দরে পা রাখতে না রাখতেই ,তিনি জানান দলীয় সভাপতি নির্দেশ এসেছে,কর্মসূচী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘যা করব সবাই জানতে পারবেন , লুকিয়ে কিছু করব না।’ আজ ফের বিস্ফোরক মহাগুরু।


মিঠুন চক্রবর্তী বুধবার পুরুলিয়ায়বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন। গতকালে তিনি পাঁচ দিনের সফরে এসেছেন। 5 দিন 5 জেলায় সাংগঠনিক সভা করবেন তিনি আর উনার সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


বিগত কিছু সময় আগে বাংলায় এসে তিনি দাবি করেছিলেন, তৃণমূলের ২১ জন জনপ্রতিনিধি (সাংসদ, বিধায়ক) তার সঙ্গে যোগাযোগ রাখছে। রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি দেখতে এসে তিনি বিস্ফোরক দাবি করেন যে ২১ জনের বেশি বিধায়ক তার সাথে যোগাযোগ রেখেছেন।


মিঠুন চক্রবর্তী বলেন,‘‘তৃণমূলে সকলে দুর্নীতিগ্রস্ত নন। অনেকে আছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তৃণমূলে যারা ভালো, তারা শান্ত। যারা শান্ত, তাদের দিকে নজর রাখুন। যারা শান্ত, তাদের শরীরী ভাষা সব কিছু বলে দেবে।"এর আগে সেপ্টেম্বরে মহাগুরু বলেছিলেন, ‘তৃণমূলের ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’  তবে ওনার দাবি নভেম্বরের শেষে এই সংখ্যাটা আরো বেড়েছে। তাহলে শেষমেষ  পঞ্চায়েত ভোটের দামামা বেজে উঠেছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad