Type Here to Get Search Results !

ভোটের আগে নাগরিকত্ব ইসুতে রাজ্যবাসীকে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সতর্ক করলেন খোদ মুখ্যমন্ত্রী




রাতদিন ওয়েবডেস্ক: নাগরিকত্ব ইস্যু নিয়ে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে নাগরিকত্ব ইসুকে সামনে রেখে রাজ্যবাসীকে সচেতন করতে সড়ক হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।


বুধবার নেতাজি ইন্ডোর অনুষ্ঠান থেকে ভোটের তালিকায় নাম তোলার ক্ষেত্রে আমজনতা কে সতর্ক করেছেন তিনি। সেখানে ৫০ জনের হাতে পাটটা তুলে দেওয়ার পর একাধিক ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি। এর পাশাপাশি বিভিন্ন বিষয়গুলি চর্চা করতে কি নাগরিকত্ব ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি। তিনি আমজনতাকে বলেছেন "ভোটার তালিকায় নাম তোলার কাজ হচ্ছে প্রত্যেকে নিজের নাম কি দেখে আসবেন না হলে ওরা নাম কেটে দেবে, প্রত্যেকে সতর্ক থাকুন"।


তিনি বিজেপি অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষে প্রশ্ন তুলে ধরেছেন কিসের নাগরিকত্ব?  তিনি জানান প্রত্যেককে যারা ভোট দিচ্ছেন তারা প্রত্যেকে নাগরিক, দুটি তারা নাগরিক না হতো তাহলে তাদের সন্তানরা স্কুলে ভর্তি হতে পারত না এবং তারা সমস্ত চাকরি থেকে বঞ্চিত হতো। এসবের পাশাপাশি তিনি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ ও তুলে ধরেন। তিনি বলেন ১০০ দিনের টাকা বন্ধ করে দেবে কেন কেন্দ্র? এগুলো মেনে নেওয়া যাবে না। পাশাপাশি লক্ষী ভান্ডারের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয় প্রত্যেকে লক্ষ্মী ভান্ডারে টাকা পাবেন বলে এদিন ফের আশ্বাস  দেন  মমতা  বন্দ্যোপাধ্যায়। সি এ এর বিরোধিতা করায় মুখ্যমন্ত্রীর অন্য কোন স্বার্থ রয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad