Type Here to Get Search Results !

Ankush Hazra : ঐন্দ্রিলাকে নিয়ে করা ভবিষ‍্যৎবাণী মিলে যায় অঙ্কুশের





প্রসঙ্গত দুজনের মধ‍্যে বয়সের ফারাক ঠিক দশ বছর। দুজনের কর্মক্ষেত্রও ছিল এক। কিন্তু একজনকে বড্ড তাড়াতাড়ি সরিয়ে দিল নিষ্ঠুর নিয়তি। মাত্র ২৪ বছর বয়সে জীবন, স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা। দুদিন কেটে গেলেও শোক ভুলতে পারছেন না কেউ। ঐন্দ্রিলাকে নিয়ে অঙ্কুশের পোস্ট আবারো মন ভারাক্রান্ত করে তুলেছে সবার।
সম্প্রতি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। একজন বড়পর্দার জনপ্রিয় অভিনেতা। অন‍্যজন ছোটপর্দায় নিজের ছাপ রেখে বড়পর্দার জন‍্য প্রস্তুত হচ্ছিলেন। ঐন্দ্রিলার সঙ্গে পরিচয় ছিল অঙ্কুশের। তাও আজকের নয়, দশ বছর আগের। কোনো এক অনুষ্ঠানে দেখা হয়েছিল দুজনের। অঙ্কু্শ তখন কেরিয়ার বানানোর চেষ্টায় রয়েছেন। অন‍্যদিকে ঐন্দ্রিলা সবে স্কুলে পড়ছেন।
ঠিক তখনি একটি ভবিষ‍্যৎবাণী করেছিলেন অঙ্কুশ, যা মিলে যায় পরবর্তীকালে। পুরনো ছবিটি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, ‘তখন আমার বয়স ছিল ২৪ আর তোর ১৪। তোকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে বলেছিলাম, তুই যেদিন আমার বয়সী হবি অনেক বড় হিরোইন হবি। ভাল থাকিস বাবু, অনেক অনেক ভাল থাকিস। অনেক আদর, অনেক ভালবাসা তোর জন‍্য রাখা আছে। পারলে ফিরে আসিস।’ অঙ্কুশের ভবিষ‍্যৎবাণী মিলে যায়। ঐন্দ্রিলা সত‍্যিই অভিনেত্রী হয়েছিলেন। খুব কম সময়ের মধ‍্যেই একাধিক সিরিয়ালে অভিনয় করে নিয়েছিলেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad