Type Here to Get Search Results !

Delhi Murder: পরিবারের ৪ জনকে নৃশংস খুন যুবকের



প্রসঙ্গত রাজধানীতে ফের ভয়ংকর হত্যালীলা। দিল্লির পালমে খুন একই পরিবারের ৪ জন। ঠাকুমা, বাবা ও দুই বোনকে খুন যুবকের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত নেশার অভ্যাস ছিল। 
শ্রদ্ধা ওয়াকারের হাড়হিম করা হত্যাকাণ্ডের পর দিল্লির পালাম এলাকায় এবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। একই পরিবারের ৪ জনকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে তার দুই বোন, বাবা ও ঠাকুমাকে খুন করেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্ত মাদকাসক্ত বলে জানা গিয়েছে। 
তবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের কারণ নিয়ে ধন্দে পুলিস। ২২ নভেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ পালাম থানায় একটি ফোন আসে। সেই ফোনের সূত্র ধরেই পুলিস ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ৪ সদস্যকে মৃত অবস্থায় দেখতে পায়। পুলিস বিবৃতিতে বলেছে যে অভিযুক্ত খুনের পর পালানোর চেষ্টা করেছিল। কিন্ত পরিবারের বাকি সদস্যদের হাতে ধরা পড়ে যায়।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad