Type Here to Get Search Results !

Mamata Banerjee In Supreme Court : সুপ্রিম কোর্টে মমতার ঐতিহাসিক সওয়াল,বিচার আজ দরজার আড়ালে কাঁদছে।

 রাতদিন ওয়েবডেস্ক : দেশের বিচারবিভাগীয় ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আইনজীবী হিসেবে নয়, একজন সাধারণ আবেদনকারী হিসেবে দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে সওয়াল করলেন। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, বিচার আজ দরজার আড়ালে কাঁদছে। 

এই প্রথম কোনো আসীন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কোনো মামলার শুনানিতে সরাসরি অংশ নিয়ে সওয়াল করলেন। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে তিনি প্রায় ১৫ মিনিট বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশন বর্তমানে হোয়াটসঅ্যাপ কমিশন এ পরিণত হয়েছে। তিনি দাবি করেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নিশানা করে এই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং কোনো কারণ ছাড়াই ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, এই এসআইআর প্রক্রিয়ার চাপে রাজ্যে প্রায় ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে বিএলও রাও রয়েছেন। ফসল কাটার মরশুমে মানুষ যখন কাজের জন্য বাইরে থাকেন, তখন এই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে আরও সংবেদনশীল হতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, বানানের সামান্য ভুল বা অনুবাদের ত্রুটির জন্য কোনো প্রকৃত ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। দরকারে বাংলায় অভিজ্ঞ কর্মকর্তাদের সাহায্য নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad