Type Here to Get Search Results !

Kartik Aaryan Celebrates Birthday: কার্তিকের জন্মদিনে নেই শুধু প্রাক্তন প্রেমিকা সারা, নিজের ইনস্টাগ্রাম পোস্টে কী লিখলেন সইফ-কন্যা?




বলিউডের নতুন হার্টথ্রব বলতে তিনিই৷ আশেপাশে ফ্যানগার্লদের ছড়াছড়ি৷ সেই কার্তিক আরিয়ানের জন্মদিন বলে কথা৷ পার্টিও তাই নজরকাড়া৷
নিজের পরণে ছিল সাদা শার্ট৷ সাদা পরেছিলেন অনন্যা পান্ডেও৷ কার্তিক-অনন্যার বন্ধুত্বও বলিউডে বেশ চর্চিত৷ সাদা পোশাকে আবির্ভূত হয়েছিলেন দিশা পাটানিও৷ সাদা থাই স্লিট পোশাকে দেখা গেল নবাহতা আলায়া এফ-কে৷ এসেছিলেন বাণী কাপুরও৷ তবে স্রোতে গা ভাসিয়ে তিনি অবশ্য সাদা পরেননি৷ সদ্য দাদু হয়েছেন মহেশ ভাট৷ আপাতত বেশ ব্যস্ত তিনি৷ তবে কার্তিকের জন্মদিনে আসতে ভোলেননি তিনি৷ 
মনীশ মালহোত্রা, আয়ুষ্মান খুরানা সকলকেই দেখা গেল কার্তিকের জন্মদিনের পার্টিতে৷ নেই শুধু একজন- তিনি সারা আলি খান৷ তাঁদের বিচ্ছেদ হয়েছে আগেই৷ 'ভুলভুলাইয়া ২'-এর নায়ক নাকি নতুন প্রেমে মজেছেন। শুধু তা-ই নয়, যাঁকে মন দিয়েছেন বলে শোনা যাচ্ছে, তিনি নাকি হৃতিক রোশনের পরিবারের সদস্য। হৃতিকের কাকা, সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের কন্যা পশমিনা রোশন। এমনই গুঞ্জনে তোলপাড় বলিপাড়া। জন্মদিনে না এলেও পুরনো প্রেমিককে শুভেচ্ছা জানাতে ভোলেননি সারা৷ ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেদের পুরনো ছবি পোস্ট করেছেন সইফ-কন্যা৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad